টাঙ্গাইলে ২৬০০ শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলেন সংসদ ছোট মনির

নিজস্ব প্রতিনিধি: ঈদুল ফিতর উপলক্ষে সিএনজি, হোটেলসহ বিভিন্ন শ্রমিক ইউনিয়নের দুই হাজার ৬০০ সদস্যে মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন জেলা শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির।

শনিবার ( ২৩ মে ) সকালে টাঙ্গাইল শহরের শিবনাথ উচ্চ বিদ্যালয় মাঠে ঈদ সামগ্রী বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মোশারফ হোসেন খান, অতিরিক্ত পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, প্যানেল মেয়র সাইফুজ্জামান সোহেল, জেলা বাসমিনিবাস মালিক সমিতির কার্যকরি সভাপতি খন্দকার নাজিম উদ্দিন, জেলা বাসমিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি প্রমুখ।

এ সময় দুই হাজার ৬০০ শ্রমিককে চাল, সেমাই, চিনি, গুড়ো দুধ দেওয়া হয়।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর