বুধবার, জানুয়ারি ১৪, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে ৩ দিন ব্যাপি বিজ্ঞান মেলা শুরু

টাঙ্গাইলে ৩ দিন ব্যাপি বিজ্ঞান মেলা শুরু

নিজস্ব প্রতিবেদক: “বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলে ৩ দিন ব্যাপি ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা এবং অলিম্পিয়াডসহ কুইজ প্রতিযোগিতা শুরু হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার (১৪ মে) সকাল ১০ টায় টাঙ্গাইল কালেকক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠ প্রাঙ্গণে জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে মেলার আয়োজন করা হয়। মেলা উদ্বোধন করেন- টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ.এম জহিবুল হায়াত, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগের প্রফেসর ড. আহসান হাবিব, জেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন মুহাম্মদ আলী, টাঙ্গাইল প্রেসক্লাব সভাপতি এডভোকেট জাফর আহমেদ, টাঙ্গাইল কালেক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আব্দুল বাসেত প্রমুখ।

মেলা উদ্বোধন শেষে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করে এবং মেলা প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৪০ টি স্টল অংশগ্রহণ করে। আগামী ১৬ মে সমাপ্তটি সমাপ্ত হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular