শনিবার, মে ৩০, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে ৮টি আসনে লাঙল পেলেন যারা

টাঙ্গাইলে ৮টি আসনে লাঙল পেলেন যারা

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পার্টি (জাপা’র) চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেছে। এতে টাঙ্গাইলের ৮টি সংসদীয় আসনেও নাম ঘোষণা করা হয়।

সোমবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় প্রার্থীদের নাম ঘোষণা করেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

চূড়ান্ত প্রার্থীরা হলো:

টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে মোহাম্মদ আলী। তিনি মধুপুর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক।

টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে হুমায়ুন কবীর তালুকদার। তিনি ভূঞাপুর জাতীয় পার্টির আহবায়ক।

টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে আব্দুল হালিম। তিনি ঘাটাইল উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক।

টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে ইঞ্জিনিয়ার মো. লিয়াকত আলী। জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য।

টাঙ্গাইল-৫ (সদর) আসনে মোজাম্মেল হক। তিনি জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক।

টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে আবুল কাসেম। তিনি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও টাঙ্গাইল সদর আসনের সাবেক সংসদ সদস্য।

টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে জহিরুল ইসলাম জহির। তিনি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য।

টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুরে) রেজাউল করিম। তিনি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য।

এদিকে, প্রার্থীরা মনোনয়ন পাওয়ায় নেতাকর্মী ও সমর্থকরা বিভিন্ন এলাকায় উৎসবমুখর পরিবেশ মিষ্টি বিতরণের খবর পাওয়া গেছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular