সোমবার, এপ্রিল ২০, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইল জেলা সমিতি ইউকের ১২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা...

টাঙ্গাইল জেলা সমিতি ইউকের ১২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশের মহান বিজয় দিবস ও টাঙ্গাইল জেলা সমিতি ইউকের ১২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে গত ২০ ডিসেম্বর, স্টার্টফোর্ডের স্থানীয় কনভেনশন হলে এক স্মরণীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে টাঙ্গাইল জেলার বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ ও সম্মান জানানো হয়।

সমিতির পক্ষ থেকে আমন্ত্রিত পাঁচজন বীর মুক্তিযোদ্ধাকে সন্মাননা মানপত্র ও ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়। এছাড়া মুক্তিযুদ্ধের ইতিহাস ও টাঙ্গাইল জেলার বীর মুক্তিযোদ্ধাদের বীরত্ব তুলে ধরতে সমিতির তত্ত্বাবধানে নির্মিত একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশের ইতিহাস, প্রাকৃতিক সৌন্দর্য ও বিভিন্ন মনুমেন্ট বিষয়ক কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

উদ্বোধনী বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা মনোয়ার মোহাম্মদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাইফুর রহমান টিটু। সহ-সঞ্চালনায় ছিলেন সৈয়দ আব্দুল আহাদ সবুজ ও কামরুল হাসান সৈকত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ ফাইজুর রহমান সাজাহান।

মুখ্য আলোচক হিসেবে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরেন যুক্তরাজ্য প্রবাসী বীর মুক্তিযোদ্ধা হাজ্বী ফজলুল হক, ফেরদৌস হালিম খান, রেজওয়ান হোসেন, অ্যাড. শহিদুর রহমান খোশনবিশ ও জিয়াউদ্দিন লালা। দেশ থেকে ভিডিও বার্তা পাঠিয়ে বক্তব্য দেন অধ্যাপক শামসুল হুদা, নুরুজ্জামান কাসেম ও আব্দুর সবুর। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাউন্সিলর রহিমা রহমান, মুজিবর রহমান, প্রধান উপদেষ্টা আমিনুল হক সহিদ, আওয়াল মিয়া, খন্দকার জাকির হোসেন, আজীবন সদস্য মাহাবুব মোর্শেদ ও অন্যান্য সদস্যরা।

সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশাত্ববোধক সংগীত পরিবেশন করেন শাহানাজ সুমি ও ব্যান্ড শিল্পী রাজ। মিউজিকে অংশগ্রহণ করেন প্রীতম গ্রুপ। অনুষ্ঠান শেষ হয় সমিতির বার্ষিকীর কেক কেটে ও দেশীয় নৈশভোজের মাধ্যমে।

উল্লেখ্য, প্রামাণ্য চিত্রটির প্রযোজনার দায়িত্বে ছিলেন জাহিদুল ইসলাম জাহিদ, পরিচালনা করেছেন এখলাসুজ্জামান খান টুটুল। স্ক্রিপ্ট রাইটার ছিলেন মনোয়ার মোহাম্মদ, সামসুল তালুকদার তারেক ও আমিনুল ইসলাম সহিদ। কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা পরিচালনা করেন নাজমুল আলম রাজীব।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular