শুক্রবার, মে ৮, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইল পৌর এলাকায় করোনার টিকাদান শতভাগ সম্পন্ন

টাঙ্গাইল পৌর এলাকায় করোনার টিকাদান শতভাগ সম্পন্ন

ফরমান শেখ- নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল পৌর সভার ১৮টি ওয়ার্ডের ভোটারদের শতভাগ করোনার টিকার আওতায় আনা হয়েছে ও শতভাগ করোনা টিকা সম্পন্ন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

পৌরসভার মিলনায়তনে সংবাদ সম্মেলনে মেয়র বলেন, পৌরসভার ১৮ টি ওয়ার্ডে ১ লাখ ২৪ হাজার ১৭০ জন ভোটার রয়েছে।

সেখানে ১ লাখ ৬৪ হাজার ৩০০ মানুষকে করোনার টিকা প্রদান হয়েছে। টাঙ্গাইল পৌরসভার আওতায় ৪৪ হাজার ৩০০ জনকে টিকা দেওয়া হয়েছে।

এর মধ্যে ১৬ হাজার ৫০০ জনকে সিনোফার্মের প্রথম ও দ্বিতীয় ডোজ, ২৭ হাজার ৮০০ জনকে অ্যাস্ট্রাজেনেকার ১ম ডোজ দেওয়া হয়েছে।

এ ছাড়া শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল, টাঙ্গাইল জেনারেল হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালের মাধ্যমে ১ লাখ ২০ হাজার মানুষকে টিকা দেওয়া হয়েছে।

সব মিলিয়ে টাঙ্গাইল পৌরসভার শতভাগ ভোটারকে টিকার আওতায় আনা হয়েছে।

তিনি বলেন, অন্যদিকে ১২ থেকে ১৮ বছরের শিক্ষার্থীদেরও করোনার টিকা দেওয়া হচ্ছে।

পৌর এলাকায় শতভাগ টিকা কার্যক্রমের বিষয়টি সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খানও নিশ্চিত করেছেন।

মেয়র আরও জানান, করোনা প্রতিরোধে ১৮ টি ওয়ার্ডে জনসচেতনতামূলক মাইকিং, লিফলেট বিতরণ করা হয়েছে।

এ ছাড়াও পৌর এলাকায় দুই লাখ মাস্ক, দুই হাজার অ্যান্টিসেপটিক সাবান, এক হাজার হ্যান্ড ওয়াশ, ১৫ হাজার হ্যান্ড স্যানিটাইজার ও শহরের গুরত্বপূর্ণ স্থানে হাতধোয়ার জন্য বেসিন স্থাপন করা হয়েছে।

অপর দিকে, প্রতিটি ওয়ার্ডে করোনা ভাইরাস প্রতিরোধে জীবাণুনাশক ওষুধ ছিটানো হচ্ছে।

করোনায় কর্মহীন গরিব, দুস্থ, অসহায়, কর্মহীন প্রায় দুই লাখ মানুষের মাঝে খাবার প্যাকেট বিতরণ করা হয়েছে।

এছাড়াও চলতি শীত মৌসুমে পৌর এলাকায় ১৮ হাজার কম্বল বিতরণ করা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular