নিজস্ব প্রতিবেদক: ঐতিহ্যবাহী টাঙ্গাইল প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১৭ ডিসেম্বর) প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় সাধারণ সম্পাদকের রিপোর্ট পেশ করেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা। কোষাধ্যক্ষের রিপোর্ট পেশে করেন, কোষাধ্যক্ষ আব্দুর রহিম।
পরে ওই রিপোর্টের উপর প্রেসক্লাবের সদস্যরা আলোচনা করার পর সর্বসম্মতিক্রমে অনুমোদন দেওয়া হয়। এ সময় বিবিধ আলোচনায়ও সাংবাদিকরা প্রাণবন্ত আলোচনায় অংশ নেন।
সাধারণ সভায় প্রেসক্লাবের সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) এমপি, প্রেসক্লাবের সদস্য মো. ছানোয়ার হোসেন এমপি, সদস্য খান আহমেদ শুভ এমপি, বিএফউজে’র সাবেক সভাপতি বরেণ্য সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল বক্তব্য রাখেন। সভায় প্রেসক্লাবের আজীবন, সাধারণ ও সহযোগী সদস্যরা উপস্থিত ছিলেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।