টাঙ্গাইল শহরে বাসায় অগ্নিকান্ড

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইল পৌর শহরের প্যারাডাইস পাড়ায় একটি একটি ভবনের ২য় তলায় আগুনের ঘটনা ঘটেছে।

শনিবার (২ এপ্রিল) সন্ধ্যায় এই অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রেণে আনে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সফিকুল ইসলাম জানান, পৌর শহরের প্যারাডাইস পাড়ায় রোকেয়া আক্তারের ৫ তলা ভবনের ২য় তলার বেড রুমে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করে। আগুনে ঘরের আসবাবপত্র পুরে গেছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে। ভবনের লোকজনকে নিরাপদে নামিয়ে আনা হয়। আগুনে কেউ হতাহত হয়নি। ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপের কারণে ভবনের অনেক ফ্লাট আগুনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর