বুধবার, জুলাই ১, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইল সদর থানায় মেয়র ও কাউন্সিলর প্রর্থীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

টাঙ্গাইল সদর থানায় মেয়র ও কাউন্সিলর প্রর্থীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিউজ টাঙ্গাইল ডেস্ক: আসন্ন টাঙ্গাইল পৌরসভা নির্বাচন উপলক্ষে মেয়র এবং কাউন্সিলর প্রর্থীদের নিয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সদর থানার আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউর রহমান রেজা প্রমুখ।

এসময় সদর থানার অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন, ট্রাফিক পুলিশ পরিদর্শক (প্রশাসন) মো. জানে আলম ভূঞা, সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর আশরাফ, পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. সাদিকুর রহমান, পুলিশ পরিদর্শক (এ্যাপোলো) মোহাম্মদ সালাউদ্দিন, কাগমারী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. মোশারফ হোসেনসহ মেয়র ও বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীরা উপস্থিত ছিলেন।

বক্তারা প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলাসহ ভোটদান বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। টাঙ্গাইল পৌরসভা নির্বাচনের ভোট গ্রহন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের জন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular