বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাঘাটাইলটাঙ্গাইল ০৩ (ঘাটাইল) আসনে বিএনপি প্রার্থীর সংবাদ সম্মেলন

টাঙ্গাইল ০৩ (ঘাটাইল) আসনে বিএনপি প্রার্থীর সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইল-০৩ (ঘাটাইল) আসনের বিএনপির প্রার্থী হামলা-মামলা, হয়রানি এবং নির্বাচনী প্রচার-প্রচারণায় সরকার দলীয় লোকজন বাধা দেয়ার অভিযোগ করেছেন।

মঙ্গলবার সকাল ১১টায় টাঙ্গাইল প্রেসক্লাবে বঙ্গবন্ধু হল রুমে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন তারা।

টাঙ্গাইল-০৩ ( ঘাটাইল ) আসনের বিএনপি প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা লুৎফর রহমান খান আজাদ সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, তার নির্বাচনী এলাকায় সরকারদলীয় কয়েক হাজার বহিরাগত সন্ত্রাসী অবস্থান নিয়েছে। এসব সসস্ত্র সন্ত্রাসীরা গ্রামে গ্রামে অবস্থান নিয়ে বিএনপির সমর্থক ও সাধারন ভোটারদের ভয়ভীতি ও হুমকি দিচ্ছে।

লিখিত অভিযোগে তিনি জানান, এ আসনে আওয়ামী লীগের প্রার্থী আতাউর রহমান খানের ছেলে ও টাঙ্গাইলে মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলার আসামী সহিদুর রহমান খান মুক্তিসহ অন্যান্য ফেরারী আসামীরা নির্বাচনী এলাকায় অবস্থান নিয়ে প্রকাশ্যে বিএনপি নেতাকর্মীদের মারধর ও সাধরন ভোটারদের হুমকি প্রদর্শন করছেন।

গতকাল সোমবার বিকেল লুৎফর রহমান খান আজাদ কর্মী সমর্থকদের নিয়ে প্রচারনায় নামলে হামিদপুরে পৌছলে সরকারদলীয় লোকজন হামলা চালিয়ে মাইক্রোবাস ভাংচুর করে।

এছাড়াও গত কয়েকদিনে তার নির্বাচনী এলাকায় একাধিক গায়েবি মামলায় বিএনপির অন্তত চারশ আসামী ঘরে থাকতে পারছেনা। দিনের বেলায় সন্ত্রাসীদের হামলা আর রাতের বেলায় পুলিশ ঘরে ঘরে তল্লাশী চালাচ্ছে বলেও অভিযোগ করা হয় সাংবাদিক সম্মেলনে।

এ সময় জেলা বিএনপির সাধারন সম্পাদক ফরহাদ ইকবাল, সহ-সভাপতি হাসানুজ্জামিল শাহীন, আতোয়ার রহমান জিন্না, যুগ্ম সাধারন সম্পাদক আবুল কাশেম, সাবেক সাংগঠনিক সম্পাদক মোমিনুল হক খান নিক্সনসহ বিভিন্ন পর্যায়ের বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular