বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইল সদরপীরজাদা মুনিরের সহধর্মিণীর নির্বাচনী জনসংযোগ

পীরজাদা মুনিরের সহধর্মিণীর নির্বাচনী জনসংযোগ

নিউজ টাঙ্গাইল ডেস্ক : টাঙ্গাইল-৫ (সদর) আসনের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে উঠান বৈঠকের মাধ্যমে ব্যপক জনসংযোগ চালিয়ে যাচ্ছেন জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী পীরজাদা শফিউল্লাহ আল মুনিরের সহধর্মিণী জাকিয়া তাজিন। তিনি কর্মী-সমর্থক ও স্থানীয় মাতাব্বর সহ বিভিন্ন বয়সের নারীদের সাথে নিয়ে নির্বাচনী প্রচার-প্রচারনায় এগিয়ে রয়েছেন।

উঠান বৈঠকে তিনি বলেন, আমি আপনাদের মেয়ের মতো। আমি এসেছি আপনাদের কাছে সহযোগিতা চাইতে। আপনারা অনেকে আমার স্বামীকে চেনেন। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী। তিনি জনগণের ভালবাসা নিয়ে নির্বাচনে এসেছে। আজ লাঙ্গল প্রতিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি।

নির্বাচনে আপনারা আমার স্বামী (পীরজাদা শফিউল্লাহ আল মুনির) কে লাঙ্গল প্রতিকে একটি করে ভোট দিবেন। একই সাথে আমাদের জন্য দোয়া করবেন যেন সার্বক্ষণিক সদর উপজেলা বাসী পাশে থাকতে পারি। আপনাদের সকল সমস্যা সমাধানে নিজেদের নিয়োজিত করতে পারি। পীরজাদা শফিউল্লাহ আল মুনির আপনাদের সেবক হতে চান।

ইতিপূর্বে তিনি চরবাসী থেকে শুরু করে বিভিন্ন স্থানের অসহায়-গরীর, সম্বলহীন, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ একাধিক প্রতিষ্ঠানে আর্থি সহযোগিতা করে আসছে। আপনারা যে কোন বিষয় নিয়ে সরাসরি তার কাছে বা আমার কাছে আসতে পারেন। কথা বলতে পারেন।

আমরা আপনাদের পাশে আছি এবং থাকবো। আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা সকলেই লাঙ্গল প্রতিকে ভোট দিবেন। আমাকে আপনাদের মেয়ে মনে করে আশপাশের ভোটারদের একটি করে ভোট দিতে উৎসাহিত করবেন। এর পর তিনি নির্বাচনী এলাকায় লিফলেট হাতে পায়ে হেটে বাড়ী গিয়ে ভোট প্রার্থনা করেন। পথচারীদের দোয়া ও সমর্থন চেয়ে লিফলেট হাতে দিয়ে ভোট দিতে বলেন।

ছোট শিশুদের তিনি আদর করে মাথায় হাত বুলিয়ে দিয়ে কুশর বিনিময় করেন। দিন-রাত তিনি কর্মী সমর্থকদের নিয়ে নির্বাচনী এলাকায় উঠান বৈঠকের মাধ্যমে গণ ও জনসংযোগ চালিয়ে যাচ্ছেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular