রবিবার, মে ৩, ২০২৬
Homeজাতীয়ঠিকানা ভুলে গেছেন ৭০ বছরের এই বৃদ্ধ ! ঠিকানা পেতে সহায়তা করুন

ঠিকানা ভুলে গেছেন ৭০ বছরের এই বৃদ্ধ ! ঠিকানা পেতে সহায়তা করুন

নিউজ টাঙ্গাইল ডেস্ক: লোকটি নিজের নাম খলিলুর সরদার (৭০), বাড়ি ভোলায়, এতটুকু ছাড়া কিছুই মনে করতে পারছেন না । পরিবারের পরিচয় সনা’ক্ত করতে সকলের সহায়তা প্রয়োজন দাবি পুলিশের।

নারায়ণগঞ্জের সোনারগাঁও থানা পুলিশ  সোমবার বিকালে মোগরাপাড়া চৌরাস্তা থেকে তাকে উ’দ্ধা’র করেন । সোনারগাঁও থানা পুলিশ জানান, সোমবার দুপুরে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা বাসস্ট্যান্ড এলাকায় ৭০ বয়সের এক বৃদ্ধকে দীর্ঘ সময় একই স্থানে বসে থাকতে দেখে স্থানীয় লোকজন লোকটির কাছে গিয়ে তার পরিচয় জানার চেষ্টা করে। কিন্তু লোকটি নিজের নাম খলিলুর সরদার, বাড়ি ভোলা এতটুকু বলতে পারেন। এর বেশী তার মনে পড়ছে না। তিনি কিভাবে এখানে এসেছেন তা মনে করতে পারছেন না। এ সময় লোকজন কিভাবে সে এখানে এসেছে সেটাও জানার চেষ্টা করে কিন্তু সেটাও সে বলতে পারে না।পরে দুপুরের খাবার খাইয়ে সোনারগাঁও থানা পুলিশকে খবর দিলে থানার এসআই আবুল কালাম  বৃদ্ধকে থানায় নিয়ে পুলিশ হেফাজতে রাখেন।

সোনারগাঁও থানার এস আই আবুল কালাম আজাদ জানান, লোকটিকে পেয়ে লোকজন পুলিশকে খবর দেয়। আমরা বৃদ্ধকে উ’দ্ধা’র করে থানায় নিয়ে এসেছি। বিভিন্ন থানায় ম্যাসেজ পাঠিয়েছি বৃদ্ধটির পরিচয় স’না’ক্ত করতে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular