Homeতথ্যপ্রযুক্তিডেস্কটপের জন্য ‘গুগল ফিড’ আনার বিষয়টি অস্বীকার করল গুগল

ডেস্কটপের জন্য ‘গুগল ফিড’ আনার বিষয়টি অস্বীকার করল গুগল

 গত সপ্তাহে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছিল, সার্চ জায়ান্ট গুগল তাদের ওয়েবসাইট এবং অ্যাপ নতুনভাবে ডিজাইন করবে। এবং ফেসবুকের নিউজ ফিডের মতো গুগল ফিড ডেস্কটপে আনবে বলেও জানানো হয়েছিল। তবে নতুন প্রতিবেদনে বলা হয়েছে, গুগল ডটকম হোমপেইজের ডেস্কটপ সংস্করণ এর জন্য এই পরিবর্তন আনার পরিকল্পনা নেই প্রতিষ্ঠানটির।

প্রযুক্তি সাইট আর্স টেকনিকার প্রতিবেদনে বলা হয়েছে, ১৯ জুলাই গুগলের ব্লগপোস্টের উপর ভিত্তি করে এই খবর শুধুই মোবাইল সাইট আর অ্যাপের উদ্দেশে দেওয়া ছিল। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র এই বিষয়টি অস্বীকার করে বলেন, ‘আমরা আশা করি চলতি বছরের শেষে মোবাইল অ্যাপে গুগল ডটকমের ফিড অভিজ্ঞতায় নতুন কিছু সংস্করণ আনা হবে।’

সম্প্রতি বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, গুগল ২০১৬ সালের ডিসেম্বর থেকে তাদের স্মার্টফোন অ্যাপে নিউজ ফিডের একটি সংস্করণ নিয়ে পরীক্ষা চালাচ্ছে। এবং যুক্তরাষ্ট্রে প্রথমে এই ফিড আনা হবে বলেও জানানো হয়।

RELATED ARTICLES

Most Popular