বুধবার, আগস্ট ১২, ২০২৬
Homeদেশের খবরঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ 

ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ 

ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধময়মনসিংহের গফরগাঁও উপজেলার মশাখালী রেলওয়ে স্টেশনে আন্তনগর যমুনা এক্সপ্রেসের স্থায়ী যাত্রাবিরতির দাবিতে স্থানীয় বাসিন্দারা অবস্থান নিয়েছেন। এতে জামালপুর থেকে ঢাকাগামী যমুনা এক্সপ্রেস আজ সকাল ৭টা ২০ মিনিট থেকে মশাখালী এলাকায় আটকে আছে। বুধবার (১২ আগস্ট) সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ আছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গফরগাঁও রেলওয়ে স্টেশন থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে মশাখালী রেলওয়ে স্টেশনের অবস্থান। আজ সকাল সাড়ে আটটা পর্যন্ত প্রায় এক ঘণ্টা ধরে সেখানে আটকে ছিল ট্রেনটি।
স্থানীয়রা জানান, মশাখালী স্টেশনে আন্তনগর যমুনা এক্সপ্রেসের স্থায়ী যাত্রাবিরতির দাবিতে তারা ১০ থেকে ১২ দিন ধরে আন্দোলন করছেন। আজ সকালে অবস্থান কর্মসূচি পালনের সময় রেললাইনে লাল কাপড় টাঙিয়ে ট্রেনটি থামানো হয়।
এদিকে নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলার জন্য মশাখালী রেলওয়ে স্টেশনটি গুরুত্বপূর্ণ। এখানে আন্তনগর ট্রেনের যাত্রাবিরতির সিদ্ধান্ত না আসা পর্যন্ত তাদের কর্মসূচি চলবে বলে দাবি করেন আন্দোলনকারীরা।
এ বিষয়ে ময়মনসিংহ রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আকতার হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ সেখানে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular