শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাগোপালপুরঢাকা রিপোর্টার্স ইউনিটি'র সাবেক সভাপতি ইলিয়াসের বাবা আর নেই

ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র সাবেক সভাপতি ইলিয়াসের বাবা আর নেই

সাইফুল ইসলাম, গোপালপুর: ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র সাবেক সভাপতি ও এসএ টিভি এর বিশেষ প্রতিনিধি ইলিয়াস হোসেনের বাবা আব্দুর রাজ্জাক মাস্টার (৮৭) আর নেই। (ইন্না-লিল্লাহ………….রাজিউন)। মৃত্যুকালে স্ত্রী, তিন ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান তিনি।

আজ শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় টাঙ্গাইলের গোপালপুর উপজেলা পৌর শহরের নন্দনপুর নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি ছিলেন।
শিক্ষক আব্দুর রাজ্জাকের তার মৃত্যুতে গোপালপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি, বিভিন্ন রাজনৈতিক দল, গোপালপুর  প্রেসক্লাব, বিভিন্ন সামাজিক সেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীরা শোক প্রকাশ করেছেন।
এদিকে, পারিবারিক সূত্র জানায়- শিক্ষক আব্দুর রাজ্জাক মাস্টার দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত কারণে অসুস্থতায় ভুগছিলেন। এ অবস্থাতেই আজ শুক্রবার সকালে তার অবস্থার অবনতি হলে সবাইকে কাঁদিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরে শুক্রবার জু’মা নামাজ শেষে উপজেলার বিলডগা গ্রামের বাড়ী পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular