নিউজ টাঙ্গাইল ডেস্ক: তুরস্কে বাস দুর্ঘটনায় বাংলাদেশিসহ ১২ অভিবাসন প্রত্যাশী নিহত হয়েছেন। আজ  রোববার (১১ জুলাই) ভোরে তুরস্কের পূর্বাঞ্চলে ইরান সীমান্তের কাছে এ  দুর্ঘটনা ঘটে।  এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ২৬ জন। দুর্ঘটনাকবলিত বাসটিতে বাংলাদেশি ছাড়াও আফগানিস্তান ও পাকিস্তানের অভিবাসন প্রত্যাশীরা ছিলেন।
জানা যায়, তুরস্কের পূর্বাঞ্চলীয় ভান প্রদেশের মুরাদিয়ে জেলার নিকটে অবস্থিত তুর্কি-ইরান সীমান্তের কাছে ভোরে এই দুর্ঘটনা ঘটে। রাস্তা দিয়ে যাওয়ার সময় অসাবধানতাবশত বাসটি নিচু খাদে পড়ে যায়। সঙ্গে সঙ্গে বাসে আগুন ধরে যায়। এতে ওই হতাহতের ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি। তবে দুর্ঘটনাকবলিত বাসের মালিককে আটক করা হয়েছে
এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর