নিউজ টাঙ্গাইল ডেস্ক: (১০ জুলাই) শনিবার কোপা আমেরিকার ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে ২৮ বছর পর কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট জিতল আর্জেন্টিনা।সুদীর্ঘ অপেক্ষার পর অবশেষে শিরোপা খরা কাটালো আর্জেন্টিনা। আর আন্তর্জাতিক ট্রফির স্বাদ পেলেন ফুটবল জাদুকর লিওনেল মেসি। লাতিন আমেরিকার ফুটবল শ্রেষ্ঠত্বের আসর কোপা আমেরিকার ফাইনালে ম্যাচের ২২তম মিনিটে ডি মারিয়ার দুর্দান্ত এক চিপ শটে এগিয়ে যায় আর্জেন্টিনা। এরপরও অনেকগুলো সুযোগ তৈরি করে আর্জেন্টিনা। কিন্তু গোলের দেখা আর মেলেনি।
ব্রাজিলকে হারিয়ে মেসির হাতেই শিরোপা
গোল করার কিছুক্ষণ পর আবারও সুযোগ পায় আর্জেন্টিনা। দূরপাল্লার দুর্দান্ত এক শট করে প্রথম গোলের নায়ক ডি মারিয়া। তবে এবার আর সাফল্য পাননি তিনি। দুদলই একাধিক আক্রমণ করলেও আর গোল না হওয়ায় প্রথমার্ধে এগিয়ে থাকে আর্জেন্টিনা। তবে লক্ষ্যভেদে ব্যর্থ হয়।গোলের সুযোগ পেয়েছে বার বার ব্যর্থ হয় ব্রাজিল। কিন্তু আর্জেন্টিনার কঠিন ডিফেন্সের জাল ভেদ করতে পারেনি ব্রাজিল।
দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই একের পর এক কঠিন আক্রমণ করতে থাকে ব্রাজিল। যার সুবাদে ম্যাচের ৫২ মিনিটেই পেয়ে যায় গোলের দুর্দান্ত সুযোগ। ডি-বক্সের মধ্য থেকে সেটি কাজেও লাগিয়েছিলেন রিচার্লিসন। কিন্তু আক্রমণের শুরুতে তিনি অফসাইডে থাকায় শেষমেশ গোল বাতিল হয়ে যায়। ফলে ম্যাচের ৫৩ মিনিট শেষেও ১-০ গোলে এগিয়ে থাকে আর্জেন্টিনা।
ম্যাচের ৫৪ মিনিটের মাথায় পারেদেসকে তুলে নিয়ে রডরিগেজকে মাঠে নামায় আর্জেন্টিনা। ৫৫ মিনিটের মাথায় রিচার্লিসনের আক্রমণ প্রতিহত করেন আর্জেন্টিনার গোলকিপার মার্টিনেজ। ৬৩ মিনিটে লো সেলসোকে তুলে নিয়ে ট্যাগলিয়াফিকোকে মাঠে নামায় আর্জেন্টিনা। ৬৩ মিনিটে এভার্টনকে তুলে নিয়ে ভিনিসিয়াস জুনিয়রকে মাঠে নামায় ব্রাজিল। ৬৮ মিনিটের মাথায় হলুদ কার্ড দেখেন আর্জেন্তিনার ডি’পল।
অবশেষে জয়ের শেষ হাসিটা লিওনেল মেসির আকাশেই ধরা দেয় এবারে। জয়তু লিওনেল মেসি।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন
-
"নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন। RELATED ARTICLES
