রবিবার, জুন ২৮, ২০২৬
Homeখেলাধুলাদেখে নিন বিশ্বকাপের বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠান

দেখে নিন বিশ্বকাপের বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠান

এক মাস আগে এই লুঝনিকি স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের সুর বাজিয়েছিল ব্রিটেনের বিখ্যাত পপ সঙ্গীত শিল্পী রবি উইলিয়ামস তার ‘লেট মি এন্টারটেন ইউ’ গানের মাধ্যমে। ঠিক একমাস পর সেই বিশ্বকাপের বিদায়ের রাগিনী বাজিয়ে দিলো দক্ষিণ কোরিয়ার বিখ্যাত ব্যান্ড দল ইএক্সও। তার আগে হয়ে গেলো বর্ণিল সমাপনি অনুষ্ঠান। মাত্র ১৫-২০ মিনিটের এই অনুষ্ঠান মাতিয়ে দিয়ে গেলো বিশ্বকাপ দেখতে বসা সারা বিশ্বের দর্শকদের।

শুরুতেই চমক। লুঝনিকি স্টেডিয়ামে পারফরমারদের মাধ্যমে মাঠের মধ্যেই ছোট ছোট অনেকগুলো ইলেক্ট্রনিক বোর্ড দিয়ে তৈরি করা হয় দারুণ এক জায়ান্ট স্ক্রিনের। যার মধ্যে তুলে ধরা হলো বিশ্বকাপের নানা স্লাইড শো। রাশিয়ার সংস্কৃতি।

আলবেনিয়ান বংশোদ্ভূত এরা এস্ত্রাফি গাইলেন এবারের বিশ্বকাপের থিম সং ‘লিভ ইট আপ’। নিকি জ্যাম, সর্বশেষ স্টেজে উঠে আসেন উইল স্মিথ। শুরুতেই গান নিয়ে বিশ্বকাপের সমাপতি মাতিয়ে তোলেন দক্ষিণ কোরিয়ার বিখ্যাত কে-পপ ব্যান্ড ‘ইএক্সও’। অনলাইন ভোটে ‘বিটিএস-ফেক লাভ’সহ আরও দুটি জনপ্রিয় ব্যান্ড দলকে হারিয়েই ফাইনালে পারফর্ম করার সুযোগ পান তারা।

উইল স্মিথ আর নিকি জ্যামের পরিবেশনা চলতে চলতেই ইলেক্ট্রনিক বোর্ডের মাধ্যমে ক্রোয়েশিয়া এবং ফ্রান্সের খেলোয়াড়দের প্রতিকৃতি। শেষ মুহূর্তে দক্ষিণ কোরিয়ান ব্যান্ড ইএক্সও’র সঙ্গে ঢোলের বাধ্যে সাম্বা ছন্দের অবতারণা করেন বিশ্বজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার রোনালদিনহো। জনপ্রিয় অপেরা সঙ্গীত পরিবেশন করেন দক্ষিণ কোরিয়ান ব্যান্ডটি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular