বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাগোপালপুরদেশসেরা গোপালপুরের 'ম্যাজিক বাউলিয়ানা' শিল্পী পলাশ

দেশসেরা গোপালপুরের ‘ম্যাজিক বাউলিয়ানা’ শিল্পী পলাশ

মুহাম্মদ সাইফুল ইসলাম, গোপালপুর: জনপ্রিয় ও বেসরকারি চ্যানেল মাছরাঙা টেলিভিশন আয়োজিত দেশের সবচেয়ে বড় ফোক রিয়েলিটি শো ‘ম্যাজিক বাউলিয়ানা-২০১৯’ এ নির্বাচিত সেরা শিল্পী হিসেবে নির্বাচিত হয়েছেন টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগরের বাউল শিল্পী পলাশ শীল।
সেরা শিল্পী নির্বাচিত হওয়ায় গতকাল বৃহস্পতিবার বিকালে তাকে সংবর্ধনা দিয়েছেন গোপালপুর উপজেলা পরিষদ। শুক্রবার (১৩ নভেম্বর) সকালে দৈনিক সকালের সময় কে বিষয়টি জানিয়েন তিনি।
এ সংবর্ধনা অনুষ্ঠানে সেরা বাউল শিল্পী পলাশের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ বিশ্বাস, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার মুক্তা প্রমুখসহ স্থানীয় সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিরা।
সংবর্ধনা অনুষ্ঠানে বাউল শিল্পী পলাশ বলেন- নিজ জন্মভূমি গোপালপুরের মাটিতে সংবর্ধিত হওয়ায়, উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ অনুষ্ঠান আয়োজনে সংশ্লিষ্ট সবার প্রতি শ্রদ্ধাসহ আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular