মঙ্গলবার, মে ২৬, ২০২৬
Homeজাতীয়দেশে তৈরি ভ্যাকসিনের পরীক্ষা নাজনীন নিজের মাধ্যমে শুরু করবেন

দেশে তৈরি ভ্যাকসিনের পরীক্ষা নাজনীন নিজের মাধ্যমে শুরু করবেন

নিউজ টাঙ্গাইল ডেস্ক: নিজেদের প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক লিমিটেড উদ্ভাবিত করোনা ভ্যাকসিন প্রথমে নিজের শরীরে পরীক্ষামূলকভাবে প্রয়োগ করবেন প্রতিষ্ঠানটির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা নাজনীন সুলতানা।

নাজনীন সুলতানা গণমাধ্যমকে জানান, আমার ছোট ভাই চট্টগ্রাম মেডিকেলের ডাক্তার ছিলেন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। আমরা নিজের প্রডাক্ট ও দেশে নিজেদের প্রতিষ্ঠানে উদ্ভাবিত করোনা প্রতিরোধী ভ্যাকসিন পরীক্ষামূলকভাবে নিজের শরীরে প্রথম প্রয়োগ করতে চাই।

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক স্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহ বলেন, করোনা ভ্যাকসিন তৈরিতে সারাবিশ্বই চেষ্টা করছে। কিন্তু এখনো কেউ আলোর মুখ দেখেনি। শেষ ধাপটা পার হলেই জানা যাবে কতটা কার্যকর হবে দেশের এ ভ্যাকসিনটি। গ্লোব বায়োটেক যে কাজটা করছে, সেটি খুবই ভালো কাজ। গ্লোব বায়োটেক কিছু সাধারণ মানুষ ও কয়েক হাজার ভলান্টিয়ারের ওপর এই টিকা প্রয়োগ করবে। এটার ফলাফল দেখে বোঝা যাবে এই টিকা কতটা কার্যকরী হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular