বুধবার, আগস্ট ১৯, ২০২৬
Homeআন্তর্জাতিকদ্বিতীয়বারের মতো ভেঙে গেল অপূর্বের সংসার

দ্বিতীয়বারের মতো ভেঙে গেল অপূর্বের সংসার

নিউজ টাঙ্গাইল ডেস্ক: দ্বিতীয় বারের মতো ছোট পর্দার জনপ্রিয় নায়ক জিয়াউল ফারুক অপূর্বর ৯ বছরের সংসার ভেঙেছে। সম্প্রতি স্ত্রী নাজিয়া হাসান অদিতির সঙ্গে বিবাহ বিচ্ছেদ ঘটেছে এই অভিনেতার। এই তথ্য নিশ্চিত করেছে নাম প্রকাশে অনিচ্ছুক অপূর্বর একাধিক ঘনিষ্ট সূত্র।

অপূর্বর একটি ঘনিষ্ট সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের শুরুতে বিবাহ বিচ্ছেদ হয়েছে অপূর্ব- নাজিয়ার। গেলো কয়েক মাস ধরে তারা আলাদা থাকছেন।

শুধু তাই নয়, এরই মধ্যে নাজিয়া হাসান অদিতি নিজের ফেসবুকে বিবাহ বিচ্ছেদের তথ্য হালনাগাদও করেছেন।

এ প্রসঙ্গে মন্তব্য জানতে অপূর্বর সঙ্গে যোগাযোগ করা হলেও তার সাড়া পাওয়া যায়নি।

২০১১ সালের ২১ ডিসেম্বর নাজিয়া হাসান অদিতির সঙ্গে দ্বিতীয় সংসার জীবন শুরু করেন অপূর্ব। তাদের একমাত্র সন্তান জায়ান ফারুক আয়াশ।

এর আগে অপূর্ব ২০১০ সালের ১৮ আগস্ট ভালোবেসে বিয়ে করে মডেল-অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে। অপূর্ব প্রভার প্রাক্তন প্রেমিক রাজিবের সাথে তার অবৈধ সম্পর্কের কথা জানতে পেরে ২০১১ সালের ২১ ফেব্রুয়ারি প্রভার সাথে বিবাহ বিচ্ছেদ করেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular