ইমাম হাসান সোহান, ধনবাড়ী: টাঙ্গাইলের ধনবাড়ী পৌরসভার ৮নং ওয়ার্ডের ছত্রপুর দক্ষিণ পাড়ায় ১৯টি চুলায় রান্না প্রতিযোগিতা শুরু হয় শুক্রবার সকালে (২০ ডিসেম্বর)। ব্যতিক্রমী এই রান্না প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিভিন্ন ধরনের রান্না করেন গ্রামের বউ-ঝি রা । মাছ , মাংস , সবজি,ডাল, ভর্তা সব ধরনের রান্না করা হয়।
রান্না প্রতিযোগিতায় গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ খাদেম আলী, মোহাম্মদ শাহজাহান আলী, সবুর আলী, মোঃ মফিজ উদ্দিন, সিরাজ আলী, মোহাম্মদ গফুর এবং মোঃ ফিরোজ । শীতকালীন এই রান্না প্রতিযোগিতায় দেড় ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয় । বিকেল তিনটায় শুরু হওয়া গ্রামের বউ-ঝি দের রান্না বিকেল সাড়ে চারটায় শেষ হয় ।
এ সময় ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক রুবেল আহমেদ উপস্থিত ছিলেন । রান্না প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় ।
