মোঃ নূর-নবী শেখ,ধনবাড়ীঃ-
সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সংগঠন ‘কলতান”। ১৯৯৯ সালের প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক কাজের পাশাপাশি নিয়মিত কাজ করে যাচ্ছে সমাজের বিভিন্ন সেবামূলক কর্মকান্ড। এর ধারাবাহিকতায় টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলাতে সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সংগঠন ‘কলতান” এর উদ্যোগে দেড় শতাধিক অসহায় ও দরিদ্র পরিবারের ত্রাণ বিতরণ করা হয়।
ধনবাড়ী পৌর শহরে বিভিন্ন এলাকার দরিদ্র দুস্থ কর্মহীদের মাঝে এসব ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ বিতরণে ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিল সংগঠনের সদস্যবৃন্ধ।
ত্রাণ বিতরণে অর্থায়ন করেন, “কলতান” সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক ও মেসার্স সোহান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী কবি মোহাম্মদ ইমাম হাসান সোহান এবং তার আমেরিকা প্রবাসী পরিবার।
এ ব্যাপারে “কলতান” সংগঠনের পৃষ্ঠপোষক কবি মোহাম্মদ ইমাম হাসান সোহান বলেন, আমরা আমাদের সংগঠনের পক্ষ হতে করোনা মহামারিতে কর্মহীন হয়ে পড়া অসহায় পরিবারের ত্রাণ সামগ্রী বিতরণ করেছি। এই দুর্যোগের সময় যার যার সামর্থ্য অনুযায়ী এই বিপদে সবাই কে এগিয়ে আসতে হবে ।
