মঙ্গলবার, জানুয়ারি ১৩, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাধনবাড়ীধনবাড়ীতে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে চাল বিতরণ

ধনবাড়ীতে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে চাল বিতরণ

ধনবাড়ী প্রতিনিধি : টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার মুশুদ্দি ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্থ ১‘শত পরিবারের মাঝে মাথাপিছু ১৫ কেজি করে জিআর এর চাল বিতরণ করা হয়।

বুধবার ধনবাড়ী উপজেলার মুশুদ্দি ইউনিয়ন পরিষদ কার্য্যালয়ে চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকা।

ধনবাড়ী উপজেলার মুশুদ্দি ইউনিয়নের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ফটুর সভাপতিত্বে চাল বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামছুল হুদা, উপজেলা যুব উন্নয়ন অফিসার এসএম হাসান তালুকদার, প্রকল্প বাস্তাাবয়ন সহকারী মো. জুয়েল রানা, ইউপি সচিব আ. কদ্দুস, ইউপি সদস্য ফাহিমা খাতুন, আল-আমিন, মো. সুজন মিয়া, রাসেদুল ইসলাম লেবু, তোফাজ্জল হোসেন, রফিকুল ইসলাম বাবু, লুৎফর রহমান ও প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপসিস্থত ছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular