শনিবার, মে ৩০, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাধনবাড়ীতে মাছ শিকারের ধুম

ধনবাড়ীতে মাছ শিকারের ধুম

ধনবাড়ী প্রতিনিধি: টাঙ্গাইলের ধনবাড়ীতে কয়েক দফায় বন্যায় বিভিন্ন নদ-নদী, খাল-বিল, পুকুর ও মাছের ঘের তুলিয়ে গেছে । আবাদ করা মাছগুলো এতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে বিভিন্ন জায়গায়। তাতে করে মৎস্যচাষীরা ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়।

কিন্তু অপরদিকে করোনার কারণে অধিকাংশ মানুষের দৈনন্দিন কাজ নেই। এ বেকার সময়ে মাছ শিকারে ব্যস্ত হয়ে পড়েছে সৌখিন ও মৌসুমী মাছ শিকারীদের পদচারনায় মুখরিত হয়ে উঠেছে নদ-নদী, খাল-বিল ও জলাশয়গুলো।

বিভিন্ন ব্রিজ, কালভার্ট ও স্রোতের মুখেও মাছ শিকারীরা সিপজাল বা ধর্মজাল নিয়ে উৎপেতে রয়েছেন। অনেকে এ মাছ বিক্রি করে দৈনন্দিন চাহিদাও মেটাচ্ছেন। ধনবাড়ী উপজেলার বিভিন্ন গ্রামের লোকজনকে ধর্মজাল বা সিপজাল দিয়ে মাছ শিকার করতে দেখা যায়। বর্ষার পানিতে মাছ শিকারে উৎসব মূখর পরিবেশের সৃষ্টি হয়েছে এলাকাগুলোতে। একই সঙ্গে বিভিন্ন প্রজাতির মাছের দেখাও মিলছে। স্ব স্ব এলাকার তরুণ, যুবক, প্রবীণর ও স্কুল-কলেজের শিক্ষার্থীরাও মাছ শিকারে মেতে উঠেছেন।

ধনবাড়ী উজেলার কলেজ শিক্ষার্থী নূর নবী শেখ, জামাল উদ্দিন ও রাসেল আহমেদ জানান, করোনার কারণে আমাদের কলেজ বন্ধ রয়েছে দীর্ঘদিন ধরে। বাড়ীতে থাকতে-থাকতে আর ভালো লাগে না। বন্যার কারণে বিভিন্ন মাছগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। আর আমরা এ মাছগুলো ফাঁদ দিয়ে ধরতে পারি এবং আমাদের পুষ্টির চাহিদাও মিটছে। মাছ ধরার আনন্দও অন্য রকম।

সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, করোনায় মানুষের কর্মসংস্থান ও আয়ের উৎস কমে যাওয়ার কারণে অধিকাংশ মানুষ বর্ষার নতুন পানিতে মাছ শিকারে নেমেছেন। নদী এলাকার গ্রামগুলোতে জাল তৈরিতেও ব্যস্ত সময় পাড় করছেন।

মাছ শিকারী সুরুজ মিয়া বলেন, শুধু নদ-নদী, খাল-বিলই নয়। যেসব নিচু জমিতে বন্যার পানি জমে এবং ক্ষেতের আইলে দিয়ে মাছ ধরার উপকরণগুলো পেতে রাখলে সেখানে মাছগুলো আটকে থাকে। আমি মাছ বিক্রি করে সংসার চালাচ্ছি এখন।

ধনবাড়ী উপজেলার মানবাধিকার কর্মী আব্দুল্লাহ আবু এহসান জানান, মাছ শিকার করা একটি আনন্দের ব্যাপার। সবাই মাছ শিকার করতে পারে না। করোনার কারণে অনেকে কর্মহীন হয়ে পড়ার কারণে ছোট- মাছ শিকার করে বাজারে বিক্রি করে তাদের সংসার চালাচ্ছে। বন্যার পানি বিভিন্ন জায়গায় প্রবেশ করার কারণে এখন সব জায়গায় মাছ শিকার করা যাচ্ছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular