নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের নাগরপুরে জমি বিরোধকে কেন্দ্র করে বড় ভাই আতোয়ার মিয়ার (৫৫) আঘাতে সুমন মিয়া (২৫) নামে তার এক ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
সোমবার (৯ মে) সকালে উপজেলার মোকনা ইউনিয়নের ডাকাতিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আতোয়ার ও সুমন মিয়া সম্পর্কে তার সৎ ভাই। তাদের বাবার নাম কলিম উদ্দিন।
স্থানীয়রা জানান, জমি বিরোধে সকালে আতোয়ার তার ছোট ভাই সুমনকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে। এতে আহত হয়ে সে মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে নাগরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুদ সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
