বুধবার, এপ্রিল ২২, ২০২৬
Homeদেশের খবরনায়ক মান্নাকে নিয়ে গান গাইলেন আসিফ

নায়ক মান্নাকে নিয়ে গান গাইলেন আসিফ

অনলাইন থেকে, বিনোদন: ঢালিউডের অন্যতম সেরা অ্যাকশন হিরো ছিলেন নায়ক মান্না। অভিনয়েও তিনি ছিলেন অতুলনীয়। কণ্ঠশিল্পী আসিফ আকবর সবচেয়ে বেশি সিনেমার গান গেয়েছেন প্রয়াত মান্নার ঠোঁটেই। অমর সেই নায়কের জন্মদিন আগামী ১৪ এপ্রিল। এ উপলক্ষে মান্নার স্মরণে একটি গান গাইলেন আসিফ আকবর।

গানটির রেকর্ডিং হয়েছে গত ৫ এপ্রিল। এর কথা লিখেছেন আমিনুর রহমান। সুর ও সংগীত পরিচালনা করেছেন কিশোর দাশ। গানটির কথামালায় তুলে ধরা হয়েছে নায়ক মান্নার স্বপ্ন ও রুপালি পর্দায় তার সফলতার গল্প।

গানটি প্রসঙ্গে কণ্ঠশিল্পী আসিফ আকবর বলেন, ‘মান্না ভাইয়ের জন্মদিনে ভক্তরা তাকে স্মরণ করবেন। তবে তাকে বিশেষভাবে শ্রদ্ধা জানাতে আমি গানটি করেছি। গুণী মানুষটিকে সম্মান জানাতে আমাদের এই প্রয়াস। গানটি গাইতে পেরে খুব প্রশান্তি লাগছে। আশা করছি, শ্রোতাদেরও ভালো লাগবে।’

১৯৯৭ সালে মান্না অভিনীত ‘রাজা নাম্বার ওয়ান’ ছবিতে প্রথম প্লেব্যাক করেন আসিফ আকবর। সেই থেকে শুরু করে মান্নার মৃত্যুর আগ পর্যন্ত অমর এ নায়কের বহু চলচ্চিত্রে প্লেব্যাক করেছেন আসিফ।

১৯৬৪ সালে মান্নার জন্ম হয়েছিল টাঙ্গাইলে। ১৯৮৪ সালে এফডিসিতে আয়োজিত ‘নতুন মুখের সন্ধানে’ প্রতিযোগিতার মাধ্যমে এসেছিলেন চলচ্চিত্রে। পরের ইতিহাস সবারই জানা। অভিনয়ের মাধ্যমে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে নিজেই একটা ইন্ডাস্ট্রি হয়ে উঠেছিলেন মান্না। ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি তিনি চলে যান না ফেরার দেশে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular