বুধবার, আগস্ট ২৬, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইল সদরনেপালে রোভারমুটে টাঙ্গাইল থেকে চারজনের অংশগ্রহণ

নেপালে রোভারমুটে টাঙ্গাইল থেকে চারজনের অংশগ্রহণ

নিজস্ব প্রতিনিধি : নেপালে ৭দিন ব্যাপী আর্ন্তজাতিক প্রথম জাতীয় রোভারমুটে যোগ দিয়েছেন টাঙ্গাইলের সিনিয়র চার রোভারমেট। আজ শুক্রবার (৩১ মে) থেকে এটি নেপালে শুরু হয়েছে। বাংলাদেশ স্কাউটস টাঙ্গাইল জেলা রোভার-এর কোষাধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন এ তথ্যটি নিশ্চিত করেছেন।

এই চার রোভারমেট হলেন- লায়ন নজরুল ইসলাম ডিগ্রি কলেজের সিনিয়র রোভারমেট জয় কান্ত দত্ত, মওলানা আব্দুল হামিদ খান ডিগ্রি কলেজের সিনিয়র রোভারমেট সজিব চৌধুরী, মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজের সিনিয়র রোভারমেট ঝুমা আক্তার ও টাঙ্গাইল নবজাগরন মুক্ত স্কাউট গ্রুপের সিনিয়র রোভারমেট সোলায়মান হোসেন।

গত ২৯ মে সকাল ১০ টার ফ্লাইটে বিমান বাংলাদেশ এয়ার লাইন্সে এই চার রোভারমেট ঢাকা ত্যাগ করেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular