বুধবার, জুন ১৭, ২০২৬
Homeদেশের খবরপরীক্ষা কেন্দ্রে মাদ্রাসাছাত্রীর গায়ে পেট্রল ঢেলে আগুন

পরীক্ষা কেন্দ্রে মাদ্রাসাছাত্রীর গায়ে পেট্রল ঢেলে আগুন

নিউজ ডেস্ক: ফেনীর সোনাগাজী উপজেলায় পরীক্ষা কেন্দ্রে এক পরীক্ষার্থীর গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (৬ এপ্রিল) সকালে সোনাগাজী ফাজিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে। দগ্ধ ওই পরীক্ষার্থীর নাম ইসরাত জাহান। সে স্থানীয় একটি মাদ্রাসা থেকে আলিম পরীক্ষা দিচ্ছিল।

সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন এই তথ্য নিশ্চিত করে জানান, আজ সকালে পরীক্ষা দিতে কেন্দ্রে প্রবেশের আগে ইসরাত জাহানকে তার বন্ধুরা ডেকে নেয়। এ সময় ইসরাতকে তার বন্ধুরা জানায়, তার (ইসরাত) এক বান্ধবীকে মাদ্রাসা ছাদে পেটানো হচ্ছে। ইসরাত পরীক্ষা কেন্দ্রের ছাদে গেলে কয়েকজন দুর্বৃত্ত তার শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নেয়া হয়।

ফেনী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. আবু তাহের জানান, ওই শিক্ষার্থীর শরীরের ৪০ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা গুরুতর। এখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular