মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬
Homeজাতীয়পাবনায় সাত বছরের শিশু ধর্ষণের শিকার

পাবনায় সাত বছরের শিশু ধর্ষণের শিকার

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের ধরবিলা গ্রামে কমিউনিটি ক্লিনিকের
বাথরুমে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত আবদুর রহমানকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ব্র্যাক স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের শিকার ওই মেয়েটি তার বাড়ির পাশে খেলছিল  । একই এলাকার ওমর কানার ছেলে ভ্যানচালক মো. আবদুর রহমান খেলনা দেওয়ার লোভ দেখিয়ে তাকে বাড়ির পাশে কমিউনিটি ক্লিনিকের আঙিনায় ডেকে নিয়ে যায়। সেখানে কেউ না থাকায় ক্লিনিকের বাথরুমে মেয়েটিকে ধর্ষণ করে পালিয়ে যায়। এ ঘটনায় মেয়েটির বাবা বৃহস্পতিবার সন্ধ্যায় পাবনা সদর থানায় ধর্ষকের নাম উল্লেখ করে মামলা করেছেন।

মামলার তদন্ত কর্মকর্তা পাবনা সদর থানার উপপরিদর্শক মোহাইমেনুল ইসলাম নিউজ টাঙ্গাইলকে জানান, ধর্ষণের ঘটনা বৃহস্পতিবার দুপুরে ঘটলেও সন্ধ্যায় পরিবার মামলা করেছে। শুক্রবার ভোরে অভিযান চালিয়ে ধরবিলা গ্রাম থেকে অভিযুক্ত আবদুর রহমানকে (৪০) গ্রেফতার করা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular