বুধবার, জুন ১০, ২০২৬
Homeদেশের খবরপুরস্কার পেলেন ময়মনসিংহ রেঞ্জের ১১ পুলিশ কর্মকর্তা 

পুরস্কার পেলেন ময়মনসিংহ রেঞ্জের ১১ পুলিশ কর্মকর্তা 

পুলিশের ময়মনসিংহ রেঞ্জে পেশাগত দায়িত্ব পালনে সাফল্যের স্বীকৃতি স্বরূপ পুরস্কার পেয়েছেন ১১ জন পুলিশ কর্মকর্তা। আজ বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ সভার শেষে এ পুরস্কার দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার মোঃ হারুন অর রশিদ, বিপিএম।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি ড. মোঃ আক্কাছ উদ্দিন ভূঁঞা, ময়মনসিংহ পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান পিপিএম, জামালপুর জেলার পুলিশ সুপার মোঃ দেলোয়ার হোসেন, ময়মনসিংহ রেঞ্জ অফিসের পুলিশ সুপার সৈয়দ হারুন অর রশীদ, নেত্রকোনার পুলিশ সুপার মোঃ আকবর আলী মুন্সী, শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম, ময়মনসিংহ রেঞ্জ অফিসের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এ.কে.এম. মনিরুল ইসলাম প্রমুখ। সভায় জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের পেশাগত দায়িত্ব পালনে শ্রেষ্ঠত্বের ভিত্তিতে ৬টি ক্যাটাগরিতে এ পুরস্কার দেয়া হয়। গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটনের জন্য পুরস্কার পান নেত্রকোনার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) এসএম আশরাফুল আলম, পিপিএম, ময়মনসিংহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, মোঃ আল-আমীন, পুলিশ পরিদর্শক, ডিবি ময়মনসিংহের ফারুক আহমেদ, ঈশ্বরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক মোঃ মোখলেছুর রহমান আকন্দ, নেত্রকোণা মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত), নাজমুল হাসান, নেত্রকোনার বারহাট্টা থানার উপ-পুলিশ পরিদর্শক ফরিদ আহম্মদ।

গুরুতর ঘটনা প্রতিরোধ বিষয়ে পুরস্কার পান নেত্রকোনা জেলা দূর্গাপুর থানার সহকারী পুলিশ সুপার মাহমুদা শারমীন নেলী। জাতীয় জরুরি সেবা “৯৯৯” থেকে কল প্রাপ্তির ক্ষেত্রে দ্রুততম সময়ে ঘটনাস্থলে পৌঁছানোর বিষয়ে পুরস্কার পান ময়মনসিংহের তারাকান্দা থানার উপ-পুলিশ পরিদর্শক রুবেল রানা। উদ্ধারকারী হিসেবে পুরস্কার পান শেরপুর ডিবি’র উপ-পুলিশ পরিদর্শক মোঃ মাজহারুল ইসলাম।

গ্রেপ্তারি পরোয়ানা নিষ্পত্তিকারী হিসেবে পুরস্কার পান ময়মনসিংহের ভালুকা মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক মতিউর রহমান। উত্তম কাজের জন্য (মামলা তদন্তে দক্ষতা ও সুষ্টু তদন্ত) পুরস্কার পান শেরপুরের নকল থানার সাবেক উপ-পুলিশ পরিদর্শক মোঃ সুরুজ্জামান।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular