Homeদেশের খবরপ্রেমিকের সাথে বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার কিশোরী

প্রেমিকের সাথে বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার কিশোরী

নিউজ টাঙ্গাইল ডেস্ক: ময়মনসিংহের ফুলবাড়িয়ায় প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছে এক কিশোরী (১৫)। শনিবার (৩ আগস্ট) সন্ধ্যায় উপজেলার কুটিরা গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় প্রেমিক সিরাজুল ইসলাম, তার দুই বন্ধু সাইদুল ও ফারুককে আসামি করে ফুলবাড়িয়া থানায় ধর্ষণ মামলা করেছে ওই কিশোরী।

পুলিশ জানায়, উপজেলার কৈয়ারচালা গ্রামের শফিকুল ইসলামের ছেলে সিরাজুল ইসলাম। সে ফুলবাড়িয়া-ঢাকা বাস সার্ভিস আলম এশিয়া পরিবহনের চালকের সহকারি হিসেবে কাজ করে। তিন মাস আগে সিরাজুল ইসলামের সঙ্গে প্রেমের সর্ম্পক গড়ে ওঠে ওই কিশোরীর।

শনিবার বিকেলে তাকে বেড়ানোর কথা বলে উপজেলার কুটিরা গ্রামে নিয়ে যায় প্রেমিক সিরাজুল। সেখানে একটি নির্জন জায়গায় নিয়ে তাকে ধর্ষণ করে। পরে তার দুই বন্ধু সাইদুল ও ফারুকের হাতে তুলে দেয়। ফারুক ও সাইদুল মেয়েটিকে একটি আখক্ষেতে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। এক পর্যায়ে মেয়েটি জ্ঞান হারিয়ে ফেললে সিরাজুল ও তার বন্ধুরা সেখান থেকে পালিয়ে যায়। ঘণ্টাখানেক পর কিশোরীর জ্ঞান ফিরে আসলে সেখান থেকে এসে বিষয়টি স্থানীয়দের জানায়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বলেন, এ ঘটনায় কিশোরী বাদি হয়ে থানায় একটি ধর্ষণ মামলা করেছে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে।

RELATED ARTICLES

Most Popular