সোমবার, আগস্ট ৩১, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাকালিহাতীবঙ্গবন্ধু সেতু মহাসড়কে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালো দুই চালক

বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালো দুই চালক

  • নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের কালিহাতীতে যাত্রীবাহী বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। রবিবার (২৪ জুলাই) ভোর ৫ টার দিকে উপজেলার ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধৃ সেতু মহাসড়কের সল্লা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম পরিচয় জানা যায়নি। তবে, নিহতদের মধ্যে একজন বাস চালক ও অপরজন ট্রাক চালক। আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছে পুলিশ।

এ দুর্ঘটনার কারণে মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে এলেঙ্গা পর্যন্ত দুই পাশে যানজটের সৃষ্টি হয়েছে। তবে, যানজট নিরসন ও দূর্ঘটনা কব‌লিত প‌রিবহন ২টি উদ্ধা‌রে কাজ কর‌ছে পু‌লিশ। দ্রুতই যানচলাচল স্বাভাবিক হবে বলেও জানিয়েছেন পুলিশ।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ-প‌রিদর্শক (এসআই) জ্বিলকদ হো‌সেন জানান, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী হা‌নিফ প‌রিবহ‌নের যাত্রীবা‌হী বাস ও ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী ট্রা‌ক সল্লায় পৌঁছলে মু‌খোমু‌খি সংঘর্ষ হয়। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ ট্রাকের পিছনে ধাক্কা মারে।

এ‌তে হা‌নিফ বা‌সের চালক ও ট্রাক চালক ঘটনাস্থ‌লে মারা যান। এ দূর্ঘটনায় আহত হয়। তাদের উদ্ধার ক‌রে টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতালে পাঠা‌নো হ‌য়ে‌ছে। নিহত ও আহতদের পরিচয় এখনো জানা যায়নি। দুইজনের পরিচয় শনাক্তের পর আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular