বুধবার, জুলাই ১৫, ২০২৬
Homeজাতীয়বঙ্গবন্ধু সেতু মহাসড়কে হরতালেও চলছে গণপরিবহন

বঙ্গবন্ধু সেতু মহাসড়কে হরতালেও চলছে গণপরিবহন

ফরমান শেখ- নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধু সেতু মহাসড়কে হরতালেও চলছে গণপরিবহন বাম গণতান্ত্রিক জোটের ডাকা আধাবেলা হরতালের মাঝেও ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। চলছে দূরপাল্লার গণপরিবহন ও জেলার আঞ্চলিক বাসসহ সব ধরনের পরিবহন।

সোমবার (২৮ মার্চ) সকাল ৬ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত মহাসড়কের বঙ্গবন্ধু রেলস্টেশন ঘুরে গণপরিবহন চলাচলের চিত্র দেখা গেছে।

দেশে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে রবিবার সকাল ৬ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত আধা বেলা হরতালের ডাক দেন বাম গণতান্ত্রিক জোট।

এদিকে, আধাবেলা হরতালে অনাকাঙ্খিত বিশৃঙ্খলা এড়াতে মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পূর্ব গোলচত্বর, সেতু রেলস্টেশন, এলেঙ্গাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন ছিল।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম ঢাকাপ্রকাশকে বলেন, মহাসড়ক আগের মতো গণপরিবহন চলাচল করেছে। কোন বিশৃঙ্খলা ঘটেনি এবং পুলিশ সদস্য মোতায়েন ছিল।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular