এম সাইফুল ইসলাম শাফলু : রবিবার বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা প্রাথমিক বিদ্যালয় ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইল স্টেডিয়ামে মাঠে এ ফাইনাল খেলায় ভূয়াপুর চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-০ গোলে হারিয়ে সখীপুর কাদের নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা চ্যাম্পিয়ন হয়। খেলায় টাঙ্গাইল জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে বিজয়ী-বিজিতদের মাঝে পুরষ্কার তুলে দেন।
এ সময় অন্যদের মধ্যে জেলা পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোশারফ হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান স্মৃতি, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবদুল আজিজ, সখীপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মানবেন্দ্র দাস, সহকারী শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, শামীম আল মাসুদ রানা, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল প্রমুখ উপস্থিত ছিলেন।
