মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
Homeখেলাধুলাবাংলাদেশ জাতীয় ফুটবল দলের গোলবার সামলানোর গুরুদায়িত্বে সখীপুরের রাসেল মাহমুদ

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের গোলবার সামলানোর গুরুদায়িত্বে সখীপুরের রাসেল মাহমুদ

সজল আহমেদঃ অজপাড়া গাঁয়ের মাঠে মাঠে খেলে বেড়ানো ফুটবলপ্রেমি রাসেল মাহমুদ কঠোর শ্রম, একাগ্রতা আর দৃঢ়মনোবলের কারণে আজ দেশের ফুটবলের উজ্জল নক্ষত্রে পরিণত হয়েছে । রাসেল মাহমুদ বাংলাদেশ জাতীয় ফুটবল দলের গোলবার সামলানোর গুরুদায়িত্ব পেলেন।

বাংলাদেশ জাতীয় ফুটবল দলে ডাক পাওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সর্বমহলে তা ছড়িয়ে পড়েছে। এলাকায় বিরাজ করছে উচ্ছাস । তার বাড়ি টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলায়।

ইনজুরিতে জুনের বিশ্বকাপ ও এশিয়ান কাপ প্রিলিমিনারি রাউন্ডে খেলা হচ্ছে না জাতীয় দলের নিয়মিত গোলকিপার আশরাফুল রানার। ক্যাম্প থেকেই বিদায় নিতে হচ্ছে তাকে। তার বদলে দলে ডাকা হয়েছে রহমতগঞ্জের অধিনায়ক ও গোলকিপার রাসেল মাহমুদ লিটনকে।

মঙ্গলবার বিকেলে এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

লিটন ২০১৩–১৪ মৌসুমে প্রিমিয়ার লিগের দল মুক্তিযোদ্ধা সংসদের হয়ে খেলার মাধ্যমে দেশের সর্বোচ্চ লিগে নিজের খেলোয়াড়ি জীবন শুরু করেন। এক মৌসুম পর শেখ রাসেলে যোগ দেন। এখানেও এক মৌসুম অতিবাহিত করে ঢাকা মোহামেডানে যোগ দেন। পরে মোহামেডান ছেড়ে চট্টগ্রাম আবাহনীতে যোগ দেন।

২০১৯–২০ মৌসুমে তিনি চট্টগ্রাম আবাহনী থেকে রহমতগঞ্জে যান। গত দুই মৌসুম এই ক্লাবেই খেলেছেন।

মুক্তিযোদ্ধায় খেলার সময়ই জাতীয় অনূর্ধ্ব-২৩ দলে ডাক পান লিটন। ওই বছর বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে ক্রুইফের দলে অভিষেক হয় তার। জাতীয় দলে সবমিলিয়ে ছয় ম্যাচ খেলার অভিজ্ঞতা হয়েছে ২৬ বছর বয়সী এই গোলকিপারের।

পিতা লুৎফর রহমান সন্তানের সাফল্যের জন্য দেশবাসীর নিকট দোয়া প্রার্থনা করে বলেন, লিটন যেনো বাংলাদেশের ফুটবলে স্মরণীয় ভুমিকা রাখতে পারে ।

রাসেল মাহমুদ ‘নিউজ টাঙ্গাইল’কে বলেন, প্রায় পাঁচ বছর পর ক্যাম্পে ডাক পেয়েছি। সকলে আমার জন্য দোয়া করবেন আমি যেনো আমার সবটা দিয়ে দেশের হয়ে খেলতে পারি ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular