শনিবার, জুন ২৭, ২০২৬
Homeবিবিধবাবার সঙ্গে মুগ্ধতা ছড়ালেন মাহাদিয়া

বাবার সঙ্গে মুগ্ধতা ছড়ালেন মাহাদিয়া

বিনোদন ডেস্কঃ মাহাদিয়া নাঈম, বাংলাদেশের চলচ্চিত্রের আদর্শ তারকা দম্পতি নাঈম-শাবনাজের ছোট মেয়ে। পড়াশোনার পাশাপাশি মাহাদিয়া গানেও অনবদ্য। তার গান শুনে মুগ্ধ হয়েছিলেন উপমহাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংগীতশিল্পী রুনা লায়লা। তার গাওয়া ‘অনেক বৃষ্টি ঝরে তুমি এলে’ গানটি কাভার করেছিলেন মাহাদিয়া। সেই গান শুনে রুনা লায়লা মুগ্ধ হয়েছিলেন।

করোনার কারণে দুই বোন নামিরা ও মাহাদিয়া কানাডায় যেতে পারছেন না। তাই অনেকটা বাধ্য হয়েই দুজনকে বাবা-মায়ের সঙ্গেই থাকতে হচ্ছে। নাঈমের বেশির ভাগ সময়ই কাটে টাঙ্গাইলের দেলোয়ারের পাথরাইলে গ্রামের বাড়িতে। সেখানেই নিজের মতো করে সময় কাটে তার। মাঝেমধ্যে স্ত্রী, দুই মেয়েও সেখানে গিয়ে বাবার সঙ্গে নিরিবিলি সময় কাটান। সময়টাকে উপভোগ করে তোলার জন্য নাঈম প্রকৃতির অপরূপ পরিবেশের মধ্যে গানও গেয়ে থাকেন। ঠিক তেমনি মাহাদিয়াকে সঙ্গে নিয়ে এরই মধ্যে একটি গান গেয়েছেন।

সেই গানটিই নাঈম তাদের ফেসবুক পেজ ‘নাঈম-শাবনাজ’-এ প্রকাশ করার পর বাবা ও মেয়ের গায়কি প্রশংসায় ভাসছে। নাঈমের গিটারে নাঈম ও মাহাদিয়া গেয়েছেন ‘ভালো লাগে জোছনা রাতে’ গানটি। রেনেসাঁ ব্যান্ডদলের জনপ্রিয় এই গান বাবা ও মেয়ের কণ্ঠে শুনে অনেকের মধ্যে ভালো লাগার জন্ম নিয়েছে। প্রশংসা বাক্য লিখছেন সবাই।

নাঈম বলেন, ‘হঠাৎ করেই এভাবে গান গাওয়া। তাছাড়া ভালো লাগে জোছনা রাতে গানটি আমার যেমন প্রিয়, মাহাদিয়ারও ভীষণ ভালো লাগে। এভাবেই প্রজন্মের পর প্রজন্ম আমাদের ভালো গানগুলো বেঁচে থাকবে। খুব বেশি ভালো গিটার বাজাতে পারি না, গানটিকে অনবদ্য করে তোলার জন্য বা শ্রুতিমধুর করে তোলার জন্য বাজানোর চেষ্টা করেছি। সবাই অনুপ্রেরণা দিচ্ছেন, সুন্দর সুন্দর কথা লিখছেন, এতে ভীষণ সম্মানীত বোধ করছি। সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।’

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular