বাসাইলের সেই পরিছন্নকর্মীর দ্বিতীয় রিপোর্টে করোনা নেগেটিভ

নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক পরিছন্নকর্মী করোনায় আক্রান্ত হয়। পরে বুধবার (২০ মে) তার দ্বিতীয়বার নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ এসেছে।

এছাড়াও তার পরিবারের অন্যান্য ১০জন সদস্যের নমুনা সংগ্রহ করা হয়। তাদের রিপোর্টেও নেগেটিভ এসেছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফিরোজুর রহমান এ তথ্যটি নিশ্চিত করেছেন।

ডা. ফিরোজুর রহমান বলেন, ‘এ পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা ২০০জনের নমুনা সংগ্রহ করা হয়। ২শ’ জনের মধ্যে ১৮০জনের রিপোর্ট এসেছে। এদের মধ্যে একজনের নমুনায় করোনা পজেটিভ আসে। পরবর্তীতে করোনা আক্রান্ত ব্যক্তির রিপোর্টেও নেগেটিভ এসেছে।

ওই পরিছন্নকর্মী বাসাইল উত্তরপাড়া (কবরস্থান মোড়) এলাকার বাসিন্দা।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর