Homeটাঙ্গাইল জেলাবাসাইলবাসাইলে নারীকে উত্ত্যক্তের দায়ে যুবকের কারাদণ্ড

বাসাইলে নারীকে উত্ত্যক্তের দায়ে যুবকের কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইলে এক নারীকে আপত্তিকর অঙ্গভঙ্গি করে উত্ত্যক্ত করার অভিযোগে মারুফ মিয়া নামে এক যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত মারুফ মিয়া টাঙ্গাইলের মধুপুর উপজেলার কাকরাইদ গ্রামের বাসিন্দা।

পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বাসাইল উপজেলার কাশিল ইউনিয়নের উত্তর বাথুলীসাদী এলাকায় এক নারীকে আপত্তিকর অঙ্গভঙ্গি করে উত্ত্যক্ত করার অভিযোগে মারুফ মিয়াকে আটক করে পুলিশ। পরে বাসাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিয়ান মুনসীফ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে দণ্ড দেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মারুফ মিয়া উত্ত্যক্ত করার কথা স্বীকার করেন। দণ্ডাদেশের পর তাকে পুলিশি হেফাজতে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিয়ান মুনসীফ বলেন, “নারীকে উত্ত্যক্ত ও ইভ টিজিংয়ের মতো সামাজিক অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান থাকবে।”

RELATED ARTICLES

Most Popular