শুক্রবার, মে ১, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাবাসাইলবাসাইলে মাদকসেবীর ৬ মাসের কারাদন্ড

বাসাইলে মাদকসেবীর ৬ মাসের কারাদন্ড

নিজস্ব প্রতিনিধি :টাঙ্গাইলের বাসাইলে রবিন হোসেন (৩০) নামের এক মাদকসেবীর ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না এ দন্ডাদেশ করেন। রবিন বাসাইল পূর্বপাড়ার আব্দুল আজিজের ছেলে।

সংশ্লিষ্টরা জানান, শনিবার সকালে বাসাইল থানা পুলিশ বাসাইল পূর্বপাড়া এলাকা থেকে গাঁজাসহ রবিনকে আটক করে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে উঠালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular