বাসাইল উপজেলা ও পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক কমিটি অনুমোদন

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইল উপজেলা ও বাসাইল পৌরসভা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে জেলা ছাত্রদল। ২৫ নভেম্বর ২০২৫ তারিখে জেলা ছাত্রদলের পক্ষ থেকে এ দুটি কমিটি পৃথকভাবে অনুমোদন করা হয়।

নবগঠিত বাসাইল উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটিতে নাহিদ খান-কে আহ্বায়ক এবং আজিজুল ইসলাম বিজয়-কে সদস্য সচিব করা হয়েছে। কমিটিতে সর্বমোট ৬৩ জন রাখা হয়েছে। এ কমিটির মাধ্যমে উপজেলা ছাত্রদলের সাংগঠনিক শক্তি আরও বিস্তৃত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

অন্যদিকে বাসাইল পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক কমিটিতে জহিরুল ইসলাম (জিহাদ)-কে আহ্বায়ক এবং শওকত ইমরান খান-কে সদস্য সচিব করা হয়েছে। এই কমিটিতে সর্বমোট ৫১ জন অন্তর্ভুক্ত করা হয়েছে।

টাঙ্গাইল জেলা ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিব নবগঠিত দুই কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে বাসাইল অঞ্চলে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর