বিজয় দিবসকে সামনে রেখে ঘাটাইলে লাল সবুজের পতাকা বিক্রির হিড়িক

সৈয়দ মিঠুন: আর কয়টা দিন পেরুলেই মহান বিজয় দিবস। এটিকে সামনে রেখে এখন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা চত্বরে বাজারসহ এবং বৃহৎ এলাকায় লাল সবুজের পতাকা বিক্রির হিড়িক পড়েছে। গতকাল বিকেলে ঘাটাইলে কয়েক যুবক বাঁশে হরেক রকম পতাকা ঝুলিয়ে কাঁধে করে বিক্রির দৃশ্য চোখে পড়ে। লাল-সবুজের পতাকা বিক্রি করতে ঘাটাইলে অলিগলিতে ছুটে চলছেন এ যুবকটি।

স্থানীয় লোকজন তার কাছ থেকে পতাকা কিনছে। তবে ছোট-বড়-মাঝারী আকারসহ হাত ও মাথায় বাঁধার মত পতাকা মিলছে কমদামে তার কাছে। ভ্রাম্যমান পতাকা বিক্রি করতে দেখে স্থানীয়দের মাঝেও উৎসাহ উদ্দিপনা জেগেছে। আবার অনেক দোকান পাঠেও সেলাই করে নিজেদের পছন্দের মত পতাকা তৈরী করে দোকানদারেরা।

ক`জন সচেতন তরুন জানান, দেশ প্রেমের টানে উজ্জীবিত হয়ে দেশীয় পতাকা বিক্রি করছে দুর দুরান্ত থেকে আসা কজন যুবক। তাদেরকে সাধু বাদ।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর