বুধবার, এপ্রিল ২২, ২০২৬
Homeবিনোদনবিদেশ গিয়ে মাটির ঘটি বানাচ্ছেন মেহজাবীন

বিদেশ গিয়ে মাটির ঘটি বানাচ্ছেন মেহজাবীন

টেলিভিশন ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুদিক দিয়েই সেরা এই সুন্দরী। দর্শকপ্রিয়তায় অনেক প্রভাবশালী অভিনেত্রীকেও যে অনায়াসেই হার মানাবেন মেহজাবীন, তার প্রমাণ অভিনেত্রীর সামাজিক যোগাযোগমাধ্যমে।

অফিশিয়াল ফেসবুকে প্রতিনিয়তই কাজের পাশাপাশি নিজের ব্যক্তিজীবনের নানা মুহূর্তের পোস্ট ভক্তদের সঙ্গে ভাগাভাগি করে নেন মেহজাবীন। সম্প্রতি দেশের বিনোদন অঙ্গনের শীর্ষস্থানীয় পুরস্কার ঝুলিতে পুরেছেন মেহজাবীন চৌধুরী। সেই খুশিতেই এবার খোশ মেজাজে পাড়ি জমিয়েছেন বিদেশে।

৩০ মে (সোমবার) নিজের অফিশিয়াল ফেসবুকে গ্রিসের সান্তোরিনির শুভ্রতা ছড়ানোর ছবি দিয়েছেন মেহজাবীন চৌধুরী। তার এক দিন পরই তুরস্কে নিজ হাতে মাটির পাত্র বানানোর ভিডিও শেয়ার করেছেন মেহজাবীন। ভিডিওর নিচে ভক্তদের ভালোবাসা আর শুভকামনায় ভাসছেন তিনি।

এদিকে বুধবার, (১ জুন) নিজের ফেসবুকে নিউইয়র্কের রাস্তায় হাঁটাহাঁটির ছবি দিয়েছেন মেহজাবীন। ক্যাপশনে লিখেছেন: ‘কেন তাকিয়ে আছো আমার দিকে?’ তবে মেহজাবীন ভক্তদের উদ্দেশে নাকি ফটোগ্রাফারের উদ্দেশে কথাটি বলেছেন, তা বোঝা মুশকিল। একেক দিন একেক জায়গার ছবি দেখে অনেকেই ধারণা করছেন, লম্বা ছুটিতেওয়ার্ল্ড ট্যুরে বেরিয়েছেন চম্পা ওরফে মেহজাবী

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular