বুধবার, জুন ২৪, ২০২৬
Homeখেলাধুলাবিপিএলে ‘আইকন’ খেলোয়াড়েরা

বিপিএলে ‘আইকন’ খেলোয়াড়েরা

চিন্তা-ভাবনায় ছিল, আইপিএলের মতো দেশের আনাচে-কানাচে থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করা।সার্চবারে হার্দিক-ক্রনাল কিংবা লোকেশ রাহুলদের মতো তরুণ উদীয়মানদের মঞ্চস্থ করা। কিন্তু এ যাত্রায় কতটা সফল বাংলাদেশ প্রিমিয়ার লিগ তা প্রশ্নবিদ্ধ। কারণ ভারত প্রতিটা আসর থেকে দুই-তিনজন তারকা খুঁজে বের করতে পারলেও আমরা ব্যর্থ। মূলত টুর্নামেন্টে ভালো খেলে জাতীয় দলে সুযোগ পাওয়ার পরই চুপসে যায় আমাদের প্লেয়াররা।

ঘরোয়াতে চার-ছক্কার ফুলঝুড়ি ফোটানোর পর আন্তর্জাতিক ক্রিকেটে কেন ব্যর্থ তরুণরা? এ নিয়ে গভেষণার ফল, কন্ডিশন ও মানিয়ে নেয়ার অক্ষমতা। দুই মিলিয়ে উপরে উঠতে বাঁধা আমাদের ক্রিকেটারদের। যাই হোক, নতুন দিন, নতুন স্বপ্ন নিয়ে ৬ষ্ঠবারের মতো মাঠে গড়ানোর অপেক্ষায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ। পূর্ব ঘোষণা অনুযায়ী, জানুয়ারির ৫ তারিখে শুরু হবে এবারের আসর। তবে তার আগে ২৫ অক্টোবর অনুষ্ঠিত হবে প্লেয়ার ড্রাফট। আর এখন রশি টানা-টানি রিটেইন প্লেয়ারদের নিয়ে। চারজনের কোটা পূরণে ব্যস্ত অংশগ্রহণকারী প্রতিটি দল।

ইতোমধ্যে কোটা পূরণও করে ফেলেছে তারা।
এখন কথা হচ্ছে, এবারের বিপিএলে ‘আইকন’ খেলোয়াড় কে কে? জানা গেছে, মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের সঙ্গে যোগ হচ্ছেন মোস্তাফিজুর রহমান ও লিটন দাস। আগের বছরের আইকন ক্যাটাগরি থেকে বাদ পড়ছেন সাব্বির রহমান ও সৌম্য সরকার। আইকন খেলোয়াড়ের বিষয়টি অবশ্য নিশ্চিত করতে পারেননি বিপিএল টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস, ‘সবাই ড্রাফট জমা দেওয়ার পর বলতে পারব। এই মুহূর্তে বলতে পারব না।’ তবে ২৫ অক্টোবর খেলোয়াড় ড্রাফটের আগে চিটাগং ভাইকিংসের সরে দাঁড়ানোর সিদ্ধান্তে ভালোই বিপাকে পড়েছে বিসিবি। জালাল ইউনুসের আশা, এ সমস্যার সমাধান হবে দ্রুত, ‘আমাদের আলাপ-আলোচনা চলছে। ওরা কাল-পরশুর মধ্যে আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।’

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular