বুধবার, জুন ২৪, ২০২৬
Homeখেলাধুলাবিশ্বমঞ্চে ৩য় সেরা দল ক্রোয়েশিয়া, ৪র্থ মরক্কো

বিশ্বমঞ্চে ৩য় সেরা দল ক্রোয়েশিয়া, ৪র্থ মরক্কো

অনলাইন থেকে, খেলাধুলা: কাতার বিশ্বকাপ মিশন শেষ হলো মরক্কো, ক্রোয়েশিয়ার। মরক্কোকে ২-১ গোলে হারিয়ে তৃতীয় স্থান নিধারণী ম্যাচে জয় পেল ক্রোয়েশিয়া। ক্রোয়াটদের হয়ে গোল করেন ইয়ুসকো ভার্দিওল ও মিসলাভ অরসিচ।

বিশ্বমঞ্চের তৃতীয় সেরা দল হওয়ার লড়াইয়ে নামে ক্রোয়েশিয়া, মরক্কো। ফাইনালের আগে এ যেন আরেক ফাইনাল। ৪-২-৩-১ ফরমেশনে দল সাজান কোচ জ্লাতকো দালিচ। শুরু থেকেই বল পজিশনে এগিয়ে গেলবারের ফাইনালিস্ট ক্রোয়েশিয়া।

ম্যাচের সাত মিনিটেই পেরেসিচের অ্যাসিস্ট থেকে হেডে ক্রোয়াটদের লিড পাইয়ে দেন ইয়ুসকো ভার্দিওল। দুই মিনিট না পেরেতোই মরক্কোকে সমতায় ফেরান আশরাফ দারি।

প্রথমার্ধের শেষ দিকে মার্কো লিভায়ার পাস থেকে কিপার ইয়াসিন বুনোকে পাশ কাটিয়ে দুর্দান্ত শটে মরক্কোর জাল কাঁপান মিসলাভ অরসিচ। ২-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ক্রোয়েশিয়া।

৪-৩-৩ ফর্মেশনে খেলা মরক্কো দ্বিতীয়ার্ধে মনোযোগ বাড়ায় ডিফেন্সে। কাতারে নামে, ভারে বড় দল বেলজিয়াম, স্পেন পিছু হটেছে মরক্কোর এই ডিফেন্সের কাছে।

শেষ পর্যন্ত বিশ্বমঞ্চে ইতিহাস গড়া মরক্কোকে ২-১ গোলে হারিয়ে খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম লাল-সাদায় রঙিন উদযাপন। বিশ্বকাপে চমক দেখানো মরক্কোর কাতার মিশন শেষ হলো ৪র্থ সেরা দল হয়ে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular