বাংলাদেশের নায়িকা বেবি বাম্প নিয়ে ছবি পোস্ট করেন মঙ্গলবার। তা কোনও সিনেমার শ্যুটের ছবি না তাঁর বাস্তব জীবনেরই তা খোলসা করেননি শবনম বুবলী। তবে ক্যাপশন দেখে অনেকেরই ধারণা, আগেই মা হয়েছেন এই অভিনেত্রী।
বাংলাদেশের জনপ্রিয় নায়িকা শবনম বুবলি। একাধিক হিট বাংলা ছবিতে তিনি কাজ করেছেন। তবে এই নায়িকা বর্তমানে রয়েছেন চর্চায়। কারণ বেবি বাম্প-সহ ছবি ভাইরাল হয়েছে তাঁর। এদিকে এখনও তিনি অবিবাহিত। কারও সঙ্গে সম্পর্কে আছেন বলেও খবর নেই। স্বভাবতই প্রশ্ন উঠতে শুরু করেছে, কেসটা কী?
মঙ্গলাবর ফেসবুকে বেবি বাম্প-সহ দুটো ছবি শেয়ার করেন এই নায়িকা। আর লেখেন, ‘আমি ও আমার জীবন। ফিরে দেখা আমেরিকা।’ ক্যাপশন থেকে অনুমান করা যাচ্ছে ইতিমধ্যেই সন্তানের মা হয়েছেন তিনি। আর অনেকেই দুইয়ে দুইয়ে খানিকটা চার করে ফেলেছেন। কারণ ২০২০ সালে দীর্ঘ ১১ মাস গায়েব ছিলেন তিনি। এখন অনেকেই বুঝতে পারছেন সেই সময় নায়িকা আমেরিকায় গিয়েছিলেন সন্তানের জন্ম দিতে।
বুবলি এই নিয়ে মিডিয়ার সামনে মুখও খুলেছেন। জানিয়েছেন, ‘এটা একটা সেনসিটিভ ইস্যু। এটার সঙ্গে অনেক অনুভূতি জড়িত। আমি একজন মুসলিম। সব কিছুর পেছনে সুন্দর ব্যখ্যা আছে। সব কিছু সুন্দর ও শালীনভাবে হয়েছে। এটা নিয়ে খুব শিগগিরই কথা বলব।’
অনেকেই জল্পনা করছেন এই সন্তানের বাবা হয়তো শাকিব খান। কারণ বছরখানেক আগে শাকিব আর বুবলীর সম্পর্কের খবর ছিল ঢাকাই ইন্ডাস্ট্রিতে। আর সবচেয়ে বড় কথা শাকিবের ছেলে আব্রাহামের জন্মদিনের দিনই বেবিবাম্পের ছবিখানা প্রকাশ্যে আনেন বুবলি। তাই অনেকেরই ধারণা শাকিবকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েই হয়তো এই পোস্ট।
প্রসঙ্গত, শাকিবের প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস কিছুটা এরকমই করেছিলেন। ২০০৮ সালে গোপনে বিয়ে করেন শাকিব খান ও অপু বিশ্বাস। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে জন্ম হয় তাদের একমাত্র সন্তান আব্রাম খান জয়ের। ২০১৭ সালের ১০ এপ্রিল ছেলেকে নিয়ে একটি টিভি চ্যানেলের লাইভ অনুষ্ঠানে এসে গোপন কথা ফাঁস করে দেন অপু। সেই সময় কম কাদা ছোঁড়াছুড়়ি হয়নি।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
