মঙ্গলবার, জুন ২৩, ২০২৬
Homeসখিপুরআমাদের সখীপুরসখীপুরে বোয়ালী বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন

সখীপুরে বোয়ালী বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুর উপজেলার বোয়ালী চৌরাস্তা বাজার বণিক বহুমূখী সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টা হতে বিকেল ৩টা পর্যন্ত  নিজস্ব কার্যালয়ে স্থাপিত ভোটকেন্দ্রে ১০৫ জন ভোটার তাদের ভোটাধীকার প্রয়োগ করেন।  এতে সভাপতি পদে রফিকুল ইসলাম হায়দার ৫৪ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এর নিকটতম প্রতিদ্বন্ধি হিসেবে মানিক আল মামুন ৫১ভোট পান।

এ নির্বাচনে  বিনাপ্রতিদ্বন্ধিতায় সম্পাদক পদে ফজলুল হক, সহ-সভাপতি পদে আবদুর রহিম, কোষাধ্যক্ষ পদে আজাহার আলী নির্বাচিত হয়েছেন। এছাড়া কার্যকরী সদস্যপদে মো. ঈমান আলী, মোস্তফা মিয়া, সুরুজ আলী, শফিকুল ইসলাম এবং মনির হোসেন বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন।

এ সময় অন্যদের মধ্যে  উপজেলা সমবায় কর্মকর্তা খোদেজা খানম, যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম আতিকুর রহমান আতোয়ার, সখীপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ডিএম শরীফুল ইসলাম শফি,  সখীপুর বাজার বণিক সমিতির সাবেক সভাপতি ইয়ারুম তালুকদার, বিআরডিবি ভাইস চেয়ারম্যান এম সাইফুল ইসলাম শাফলু, নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি, বাহারুল ইসলাম, যাদবপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আল আমীন আহমেদ এবং সাংবাদিক সজল আহমেদ  নির্বাচন পর্যবেক্ষন করেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular