বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাব্যাকিং ফর সোসাইটির কর্মহীন দরিদ্র জনগোষ্ঠীকে ১ লাখ টাকার সহায়তা প্রদান

ব্যাকিং ফর সোসাইটির কর্মহীন দরিদ্র জনগোষ্ঠীকে ১ লাখ টাকার সহায়তা প্রদান

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার জলছত্রে সমাজসেবামূলক প্রতিষ্ঠান ‘ব্যাকিং ফর সোসাইটি’ এর আয়োজনে গ্রামীণ কর্মহীন দরিদ্র জনগোষ্ঠীদের জীবনাযাত্রার মানোন্নয়নকল্পে গবাদী পশু ক্রয়ের লক্ষ্যে নগদ অর্থ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এতে অর্থায়নে সহায়তা করেছেন অদুল অনিতা ট্রাস্ট।

আজকে রবিবার (১৯ ই জুলাই) অনুষ্ঠানটি জলছত্র সেডো অফিসে অনুষ্ঠিত হয়েছে। এতে ২০ টি পরিবারের মাঝে ১ লাখ টাকা বিতরণ করা হয়েছে।

মধুপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা পরিমল কান্তি গোস্বামী অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করেছেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা পরিষদের যুব উন্নয়ন কর্মকর্তা রথিন্দ্র নাথ চক্রবর্তী। জলছত্র সার্বজনীন শশ্বানঘাট ও কালীমন্দির কমিটির সভাপতি মুকুঞ্জ বর্মণের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়েছে।

ব্যাকিং ফর সোসাইটির প্রতিষ্ঠাতা আনন্দ বিশ্বাস জানান, “কর্মহীন, দরিদ্র, অসহায় লোকদের প্রতি সাহায্যের হাত প্রসারিত করার লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। এটি একটি অরাজনৈতিক ও অলাভজনক প্রতিষ্ঠান। আমরা ধারাবাহিকভাবে আমাদের সেবা ও সাহায্যগুলো প্রত্যন্ত অঞ্চলে দরিদ্র জনগোষ্ঠীদের মাঝে ছড়িয়ে দিতে চাই। আমাদের কার্যক্রমগুলোর মধ্যে বৃক্ষরোপণ কর্মসূচিও অন্তর্ভুক্ত। আমাদের কার্যক্রমগুলো অব্যাহত থাকবে। আমরা আপনাদের পাশে থেকে সেবা দিতে চাই, আপনারা আমাদের জন্য আআশীর্বাদ করবেন ও পাশে থাকবেন।”

ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন TWA মধুপুর উপজেলা শাখার চেয়ারম্যান মিঃ উইলিয়াম দাজেল, বিশিষ্ট সমাজসেবক শ্রীকুমার গৃহ নিয়োগী (রানা), ব্যাকিং ফর সোসাইটির প্রতিষ্ঠাতা আনন্দ বিশ্বাস, কর্পোস্ট খ্রীষ্ট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুধন দে, ব্যাকিং ফর সোসাইটির জলছত্র শাখার সমন্বয়ক শ্যামল মানখিন, সংস্থাটির কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular