বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাভাঙনরোধে যমুনা নদীতে বেড়িবাঁধ নির্মাণ করা হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

ভাঙনরোধে যমুনা নদীতে বেড়িবাঁধ নির্মাণ করা হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক: পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক জানিয়েছেন, বন্যার আগেই ভাঙন রোধে যমুনা নদীতে বেড়িবাঁধ নির্মাণের কাজ শুরু করা হবে। এছাড়া নদী ভাঙন রোধে পাড় থেকে দেড় থেকে ২০০ ফুট দূরে স্পার দেওয়া হবে। ফলে স্রোতের ধাক্কা সরাসরি পাড়ে লাগবে না।

তিনি বলেন, এতে তেমন ভাঙনও হবে না। পলি মাটি পড়ে এই জায়গায় আস্তে আস্তে চর জাগবে। বিভিন্ন এলাকায় এভাবে কাজ করা হয়েছে। এর ফলে ভাঙনে হারিয়ে যাওয়া জমিতে চাষাবাদসহ বসতবাড়ি করা যাবে। এছাড়া নদী শাসনের মাধ্যমে গতিপথ সোজা রাখা হবে।

বৃহস্পতিবার (০২ জুন) দুপুরের দিকে টাঙ্গাইল সদর উপজেলার পৌলী গ্রামে যমুনা নদীভাঙন এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ইতোমধ্যে ২ দশমিক ৯ কিলোমিটার একটি প্রকল্প প্রক্রিয়াধীন আছে। চলতি বন্যার মধ্যে কাজটি শুরু করলে টেকসই হবে না। তাই পানি কমে গেলে কাজ শুরু হবে। ফলে পরবর্তী বন্যায় নদী ভাঙন রোধ করা যাবে।

তিনি বলেন, বাংলাদেশ নদীমাতৃক দেশ। যুগের পর যুগ নদী ভাঙে, নদী গড়ে। নদীর বিভিন্ন জায়গায় চরও জেগে উঠে। জলবায়ু পরিবর্তনের কারণে প্রাকৃতিকভাবে বাংলাদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত।

এ সময় উপস্থিত ছিলেন- টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মিজানুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহা-পরিচালক (পূর্ব রিজিওন) মাহবুুর রহমান, টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম, টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী প্রমুখ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular