Homeটাঙ্গাইল জেলাভাষা আমার বাংলা ভাষা.......মুহাম্মদ লুৎফর রহমান

ভাষা আমার বাংলা ভাষা…….মুহাম্মদ লুৎফর রহমান

ভাষা আমার বাংলা ভাষা

মুহাম্মদ লুৎফর রহমান

বাংলা ভাষার বর্ণ সুধা

জুড়াই আঁখি মিটে ক্ষুধা,

শহীদ ভাইয়ের স্বপ্নগাঁথা

বাংলা মা মোর শ্রেষ্ঠ মাতা।

সারা বিশ্বে ভাষার কথা

বাংলার আসন যথা তথা,

এই ভাষাতে মুক্তি বার্তা

বিশ্ব বন্ধু জাতির পিতা।

খুকুমণির বর্ণ খাতা

শহীদ মিনার ছবি আঁকা,

বাংলা বাক্য শোনায় খোকা

কোকিল ডাকে আয়রে সখা।

বাংলা ভাষা সহজ ভাষা

আমার মায়ের ভালোবাসা,

স্বাধীন মনে জোগায় আশা

ভাষা আমার বাংলা ভাষা।

 

RELATED ARTICLES

Most Popular