শনিবার, মার্চ ৭, ২০২৬
Homeআন্তর্জাতিকভিপি নুরের বিরুদ্ধে এবার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

ভিপি নুরের বিরুদ্ধে এবার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

নিউজ টাঙ্গাইল ডেস্ক: ফেসবুক লাইভে দুশ্চরিত্রহীন ও ব্যক্তিগত বিষয়ে মানহানিকর মন্তব্য করায় সাইবার ট্রাইব্যুনাল আদালতে সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস সাম জগলুল হোসেনের আদালতে এ মামলাটি করেছেন ভিপি নুরের বিরুদ্ধে ধর্ষণের সহযোগিতার অভিযোগে করা মামলার বাদী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষার্থী। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের পেশকার শামীম আল মামুন।
তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫/২৯/৩১ ধারায় নুরুল হক নুরের বিরুদ্ধে একটি পিটিশন মামলা করা হয়েছে। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন, এখনো আদেশ দেননি।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular